
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) ফটিকছড়ি উপজেলা সংসদের সার্বিক তত্ত্বাবধানে বাগীশিক পাইনন্দং ইউনিয়ন সংসদ কর্তৃক আয়োজিত এবং সূর্যগিরি আশ্রম পরিচালনা পরিষদের সার্বিক সহযোগিতায় পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠে “গীতা প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ খ্রিস্টাব্দ” অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় মোট ৩৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীযুত প্রিয়ার্শীষ চক্রবর্তী (অর্পণ), ফটিকছড়ি উপজেলা সংসদের সাধারণ সম্পাদক শ্রী লিটন মহাজন, গীতা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শ্রী বাসব দেব, উপজেলা সংসদের সভাপতি শ্রী মানস চক্রবর্তী এবং সিনিয়র সহ-সভাপতি শ্রী রূপক দে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক শ্রী লায়ন বাসু চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পাইনন্দং ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক শ্রী সজীব দে সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
স্বাগত বক্তব্য দেন পাইনন্দং ইউনিয়ন সংসদের সভাপতি শ্রী তরুণ কৃষ্ণ আচার্য্য। শুভ উদ্বোধন করেন বাগীশিক উত্তর জেলা সংসদের সহ-সভাপতি লায়ন শ্রী ডা. বরুণ আচার্য্য বলাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের নির্বাহী সদস্য শ্রী দেবাশীষ দেব, ব্যাংক ও হিসাব নিরীক্ষা বিষয়ক সম্পাদক শ্রী আকাশ চৌধুরী নান্টু, সহ-অর্থ সম্পাদক শ্রীযুত উজ্জ্বল দে, শিক্ষা বিষয়ক সম্পাদক শ্রী পার্থ ঘোষ, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক শ্রী সাধন কান্তি নাথ, বাগীশিক নাজিরহাট পৌরসভা সংসদের সভাপতি শ্রী সঞ্জয় ধর, ফটিকছড়ি পৌরসভা সংসদের কর্মকর্তা শ্রী সঞ্জয় বণিক ও শ্রী বিকাশ সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সূর্যগিরি আশ্রম পরিচালনা পরিষদের পক্ষ থেকে প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণার্থীদের জন্য দুপুরে প্রসাদ এবং সকাল-বিকাল দুই ধাপে নাস্তার ব্যবস্থা করা হয়।
এছাড়াও প্রধান অতিথি শ্রী বাসু চৌধুরী প্রশিক্ষণার্থীদের জন্য ৩০টি ফাইল প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হওয়ায় বাগীশিক পাইনন্দং ইউনিয়ন সংসদ, সূর্যগিরি আশ্রম পরিচালনা পরিষদসহ সংশ্লিষ্ট সকলের প্রতি বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।






















আপনার মতামত লিখুন :