
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার একটি ভাড়াবাসা থেকে গীতা দে (৫৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ১১টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শাহজাহান ম্যানশন নামের একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গীতা দে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলঘর এলাকার মৃত নির্মল বর্মনের স্ত্রী। তিনি একমাত্র ছেলেকে নিয়ে গত চার বছর ধরে ওই বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে নিজ কক্ষে গীতা দে’র ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন।
পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে কর্ণফুলী থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বাসার মালিক মো. শাহজাহান বলেন, গীতা দে দীর্ঘদিন ধরে তাঁর বাসায় ভাড়া থাকতেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।






















আপনার মতামত লিখুন :