চট্টগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেডে শৃঙ্খলা ও পেশাদারত্বের প্রদর্শন


Rajib Sen Prince প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৪:১৭ অপরাহ্ন /
চট্টগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেডে শৃঙ্খলা ও পেশাদারত্বের প্রদর্শন

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও পেশাগত প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য নিয়মিত পিটি ও প্যারেড চর্চার বিকল্প নেই।

মঙ্গলবার (১৯ মে) সকালে নগরের হালিশহর এলাকায় চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসে আয়োজিত মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ পেশাদারত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।

পাশাপাশি তিনি সব সদস্যকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মাস্টার প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন। এ সময় সদস্যদের চৌকসতা, পেশাদারত্ব, শৃঙ্খলা ও কর্তব্যনিষ্ঠার প্রতিফলন দেখা যায়।

পরে প্যারেডে ভালো টার্নআউট ও দক্ষতা প্রদর্শনকারী সদস্যদের পুরস্কৃত করেন পুলিশ সুপার মো. মাসুদ আলম।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।