বোয়ালখালীতে অভিযান: মাদক সেবনে দুইজনের দণ্ড


Rajib Sen Prince প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন /
বোয়ালখালীতে অভিযান: মাদক সেবনে দুইজনের দণ্ড

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মাদক সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের খ সার্কেলের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে গাঁজা সেবনের অপরাধে মো. হেলাল (২১) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. বাছা ওরফে জুয়েল (২২) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬(৫) ধারায় এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।