
চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ নানা কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়েছে।
‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শিশুদের পুষ্টিবিষয়ক আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুক।
তিনি জনস্বাস্থ্যের উন্নয়নে সঠিক পুষ্টির গুরুত্ব এবং তৃণমূল পর্যায়ে পুষ্টি–সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনর রশীদ, মেডিসিন কনসালটেন্ট ডা. সৌরভ সরকার, সহকারী শিক্ষা কর্মকর্তা তৌফিক হোসেন এবং প্রধান শিক্ষক মো. ইলিয়াস।
অনুষ্ঠানের শেষে স্কুল পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।






















আপনার মতামত লিখুন :