পটিয়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার


Rajib Sen Prince প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ৬:৫১ অপরাহ্ন /
পটিয়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় পৃথক দুই অভিযানে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) রাতে হাবিলাসদ্বীপ ইউনিয়নের দক্ষিণ হুলাইন এলাকায় রাত্রিকালীন বিশেষ অভিযানে ১৯ পিস ইয়াবাসহ আহম্মদুল হক (৫৫) ও মো. ইউনুছ (৪২)–কে গ্রেপ্তার করা হয়।

এরপর সোমবার (২০ এপ্রিল) রাত ১টা ৪৫ মিনিটে পৌরসভার শেয়ানপাড়া এলাকায় আরেকটি অভিযানে ১০ পিস ইয়াবাসহ মো. এনায়েত চৌধুরী ওরফে হৃদয় (২২)–কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

পটিয়া থানার তদন্ত অফিসার যুযুৎসু যশ চাকমা জানান, গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।