ডাকাতির প্রস্তুতি মামলায় কোতোয়ালীতে আটক ৩


Rajib Sen Prince প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন /
ডাকাতির প্রস্তুতি মামলায় কোতোয়ালীতে আটক ৩

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতি মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লা জেলার তিতাস থানার মো. আনোয়ার (২৭), চট্টগ্রাম নগরের সদরঘাট থানার মো. হৃদয় (২৭) এবং কুমিল্লা জেলার মুরাদনগর থানার আকতার হোসেন (৩০)।

বর্তমানে তারা চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিন বলেন, ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।