৩৫০০ মেরিন সেনাসহ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী


Rajib Sen Prince প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন /
৩৫০০ মেরিন সেনাসহ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ট্রিপলি’ (USS Tripoli) গতকাল ২৭ মার্চ মার্কিন সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় পৌঁছেছে।

জাহাজটি বর্তমানে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বহরে যুক্ত হয়েছে বলে জানা গেছে।

এই যুদ্ধজাহাজে প্রায় ৩,৫০০ জন নাবিক ও মেরিন সেনা মোতায়েন রয়েছে।

ইউএসএস ট্রিপলি’কে একটি ‘লাইট এয়ারক্রাফট ক্যারিয়ার’ হিসেবেও ব্যবহার করা যায়। এতে রয়েছে F-35B Lightning II স্টিলথ ফাইটার জেট, যা খাড়াভাবে উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম।

পাশাপাশি এতে রয়েছে MV-22B Osprey পরিবহন বিমান এবং বিভিন্ন ধরনের আক্রমণাত্মক হেলিকপ্টার।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের জাহাজ মূলত সমুদ্র থেকে সরাসরি স্থলভাগ বা দ্বীপে সেনা নামিয়ে দ্রুত দখল নেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

পর্যবেক্ষকদের ধারণা, হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলে ইরানের নিয়ন্ত্রণাধীন দ্বীপগুলোকে কেন্দ্র করে সম্ভাব্য সামরিক তৎপরতায় এই জাহাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সূত্র: মার্কিন সেন্টকম