দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল


Rajib Sen Prince প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৬, ৮:০২ অপরাহ্ন /
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

ঈদের আনন্দে প্রতিটি প্রাণে ছড়িয়ে পড়বে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির চেতনা। ঈদ আমাদের পারস্পরিক সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করে।

এই আনন্দঘন মুহূর্তে তিনি সবাইকে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান। সেইসঙ্গে তিনি দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করেন।