হাটহাজারীতে বিপুল পরিমাণ অবৈধ কাঠসহ ২টি চাঁদের গাড়ি জব্দ


Rajib Sen Prince প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৬, ২:১৭ অপরাহ্ন /
হাটহাজারীতে বিপুল পরিমাণ অবৈধ কাঠসহ ২টি চাঁদের গাড়ি জব্দ

চট্টগ্রামের হাটহাজারীতে সংরক্ষিত বনাঞ্চলে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ সেগুন, আকাশমণি ও জ্বালানী কাঠ জব্দ করেছে স্থানীয় বন বিভাগ।

রবিবার দুপুরে উপজেলার উদালিয়া এলাকা থেকে এ সব কাঠ জব্দ করেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া এলাকার গহীন জঙ্গল থেকে সরকারি বনের গাছ কেটে পাচার করার গোপন সংবাদ ভিত্তিতে দুইদিন ব্যাপী অভিযান পরিচালনা করে প্রায় ২ শ ৫০ ঘনফুট সেগুন ও আকাশমণি কাঠ এবং ২শ ঘনফুট জ্বালানি কাঠসহ দুইটি চাঁদের গাড়ী জব্দ করা হয়েছে।

জব্দকৃত কাটের মূল্য তিন লক্ষ টাকা। অভিযান শেষে কাঠগুলো উপজেলার নাজিরহাট বন বিভাগের হেফাজতে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এ ব্যাপারে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে। সরকারের বন রক্ষার্তে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।