শাহ আমানত খান (রহ:) দরগাহ শরিফে ইফতার মাহফিল অনুষ্ঠিত


Rajib Sen Prince প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৬, ৯:২৫ অপরাহ্ন /
শাহ আমানত খান (রহ:) দরগাহ শরিফে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুতুবুল আকতাব শাহান শাহে বেলায়ত হজরত শাহ সুফি আমানত খান (রহ:) দরগাহ শরিফ ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের উদ্যোগে পবিত্র রমজানের ফজিলত ও হজরত শাহজাদা সৈয়দ মোঃ খাজা বেলায়েত উল্লাহ খান হাসানী (রহ:)-এর স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দরগাহ শরিফ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওলাদেপাক ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের শাজ্জাদানসীন শাহজাদা সৈয়দ মোঃ হাবিব উল্লাহ খান মারুফ শাহ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কবি সাহাবুদ্দিন হাসান বাবু ও সাংবাদিক মো. আবুল মনসুর। সঞ্চালনা করেন, সমাজ সেবক মো. সাইফুদ্দিন মিহির।

দরগাহ শরিফ জামে মসজিদের ইমাম মাওলানা তবারক আলী রমজানের গুরুত্ব ও আমল নিয়ে বয়ান করেন।

নাতে রাসুল পরিবেশন করেন শায়ের মাওলানা মো. মুনিরুল ইসলাম কাদেরী।

অনুষ্ঠানে অতিথি ছিলেন, গ্রীন টিভির ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ জামান, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আব্দুর রহমান জাহাঙ্গীর, সমাজসেবক মো. শফিউল্লাহ, মো. ফজলুল কবির, মশিউর রহমান খাদেম জনি, শাহজী বাবার আওলাদ শাহজাদা মাওলানা মো. আয়াতুর রহমান হোসাইনী।

এতে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আশেকানরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রমজান মাস হলো আল্লাহর রহমত ও ক্ষমা লাভের মাস। এ মাসের প্রতিটি মুহূর্ত ইবাদতে কাটিয়ে এবং পবিত্র কোরআনের শিক্ষায় নিজেদের জীবন গড়ার আহ্বান জানান তারা।