চান্দগাঁও থানার শিশু ধর্ষণ মামলার আসামি নোয়াখালীতে গ্রেপ্তার


Csp Admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২৬, ২:১৩ অপরাহ্ন /
চান্দগাঁও থানার শিশু ধর্ষণ মামলার আসামি নোয়াখালীতে গ্রেপ্তার

চট্টগ্রামে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নগরীর চান্দগাঁও থানায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মো. ইউনুসকে (৪৮) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

রবিবার (১ জানুয়ারি) বিকেলে নোয়াখালী জেলার সুধারাম থানাধীন হাজিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইউনুস ভোলা সদর থানার কোরালিয়া গ্রামের আমির হোসেনের ছেলে

আজ সোমবার সকালে তথ্যটি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে নোয়াখালী জেলার সুধারাম থানা এলাকায় অভিযান চালিয়ে মো. ইউনুসকে গ্রেপ্তার করা হয়।

মামলার পর থেকেই আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।