হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল নির্বাচন করতে পারবেন না


Csp Admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৬, ১:৩৪ অপরাহ্ন /
হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল নির্বাচন করতে পারবেন না

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহের পর থেকেই কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর ভাগ্য ঝুলছিল।

শেষমেষ আদালত থেকে চুড়ান্ত সিদ্ধান্ত আসে। আর তাতে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লার ভাগ্য সুখকর হলেও কপাল পুড়েছে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর।

আসন্ন সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

আজ রোববার প্রধান বিচারপতি মো জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন। এর ফলে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন অংশ নিতে পারছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে মুন্সীর পক্ষে ছিলেন জ্যৈষ্ঠ আইনজীবী আহসানুল করিম, অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন।

অপরদিকে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন ওই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

গত ১৭ জানুয়ারি কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

তার প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল করে ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন।

২১ জানুয়ারি কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।

পরে তিনি আপিল বিভাগে আবেদন করা হয়।