লোহাগাড়ায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে নিহত ১


Csp Admin প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০২৬, ১২:৫০ অপরাহ্ন /
লোহাগাড়ায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে নিহত ১

চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলার পদুয়া সিকদারদীঘির পাড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় রেজাউল করিম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহত রেজাউল করিম কক্সবাজারের চকরিয়া উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের সৈয়দ আহমদের ছেলে।

নিহতের ভাই মুবিনুল করিম বলেন, সকালে এক স্বজনের জানাজায় অংশ নেওয়ার জন্য বান্দরবান থেকে মোটরসাইকেলে চকরিয়া যাচ্ছিলাম তিন ভাই।

হঠাৎ মোটরসাইকেলের পেছনে থাকা আমার বড় ভাই রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।