চট্টগ্রাম-১২ আসনে নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতা সৈয়দ মো. কাউছার


Csp Admin প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৫, ৯:১৭ অপরাহ্ন /
চট্টগ্রাম-১২ আসনে নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতা সৈয়দ মো. কাউছার

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট সাউথ বিএনপি’র সভাপতি, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব এবং বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ মো. কাউছার বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তার নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে জনসংযোগ করছেন।

গত ১৬ নভেম্বর দেশে ফেরার পর তাকে চট্টগ্রাম বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন।নির্বাচনী

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির প্রাক্তন ক্রীড়া সম্পাদক দিদারুল আলম, নগর বিএনপির প্রাক্তন প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আলী মিঠু, পতেঙ্গা থানা বিএনপির সভাপতি নাজমুল হুদা, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের প্রাক্তন সহ সাধারণ সম্পাদক সামিউল আহসান।

এছাড়াও পতেঙ্গা, ডবলমুরিং, থানা বিএনপি, মধ্যরামপুর ওয়ার্ড বিএনপি, এনায়েত বাজার ওয়ার্ড বিএনপি, সদরঘাট ওয়ার্ড বিএনপি এবং হালিশহর থানা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

তিনি উপস্থিত নেতা-কর্মীদের সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

সৈয়দ মো. কাউছার ১৯৮০ সাল থেকে বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি ২০০৬ সালে নিউজার্সি ষ্টেট বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ২০১০ সালে সাধারণ সম্পাদক এবং বর্তমানে নিউজার্সি ষ্টেট সাউথ বিএনপির সভাপতি।

তিনি বাংলাদেশী আমেরিকান এলায়েন্স অব নিউজার্সিরও সভাপতি এবং বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির প্রথম নির্বাচিত প্রাক্তন ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান।

তিনি যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির রাজনীতির সাথে জড়িত এবং আটলান্টিক সিটির নির্বাচিত ৫/৬ বারের কমিটি পার্সন ছিলেন।

তাছাড়া, নিউ জার্সির আটলান্টিক সিটির মসজিদ আল হেরার উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং একজন জনপ্রিয় কমিউনিটি নেতা হিসেবে পরিচিতি রয়েছে।

উল্লেখ্য, সৈয়দ মো. কাউছার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একজন আস্থা ভাজন সৈনিক হিসেবে ৩১ দফা বাস্তবায়নের ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।