
চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে থানা পুলিশের একাধিক টিম।
অভিযান চলাকালে উপজেলার নোয়াপাড়ার বিভিন্ন স্থানে তল্লাশিকালে ১টি বিদেশি পিস্তল, ১টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ বিষয়ে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, মঙ্গলবার রাতেও অভিযান চলমান রয়েছে। অভিযানে অস্ত্র, গুলি উদ্ধার ও গ্রেপ্তারের বিষয়ে আজ বুধবার জেলা এসপি প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন।
এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।






















আপনার মতামত লিখুন :