
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকা থেকে মাদক বিরোধী অভিযানে ১৯৮ বোতল ফেনসিডিল এবং ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে চান্দগাঁও থানাধীন আরাকান রোডস্থ চান্দগাঁও অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর সামনে র্যাবের আভিযানিক দল
একটি সন্দেহভাজন সিএনজিকে থামালে ওই সিএনজিতে থাকা তিন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় মো. মিজানুর রহমান, মো. শহিদুল ইসলাম ও মো. জসিম উদ্দিন নামে তিন মাদক কারবারিকে আটক করে র্যাব।
পরবর্তীতে সিএনজির যাত্রী সিটের পিছনে মালামাল রাখার স্থানে ৩ টি প্লাস্টিকের বস্তা এবং অন্য দুইটি কাপড়ের ব্যাগ থেকে ১৯৮ বোতল ফেনসিডিল ও ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে মাদক বহনকারী সিএনজিটিও।
জব্দকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ৯ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।






















আপনার মতামত লিখুন :