আনোয়ারায় মাদক কারবারি জালাল উদ্দীন গ্রেপ্তার


Csp Admin প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৫, ২:৪৭ অপরাহ্ন /
আনোয়ারায় মাদক কারবারি জালাল উদ্দীন গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় শীর্ষ মাদক কারবারি মো. জালাল উদ্দীন শাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার বারশত ইউনিয়নের পারকি বাজার এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জালাল উদ্দীন উপজেলার দুধকুমড়া গ্রামের শেখ মোহাম্মদ শাহর ছেলে। সে স্থানীয় যুবলীগ নেতা হিসেবেও পরিচিত।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার জালাল র‌্যাব ও পুলিশের তালিকাভুক্ত একজন মাদক গডফাদার। তার বিরুদ্ধে ইয়াবা পাচার, বিদেশি মদ সরবরাহ এবং কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আনোয়ারা থানা, দুদকসহ চট্টগ্রামের একাধিক থানায় মামলা রয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “তালিকাভুক্ত মাদক কারবারি ও যুবলীগ নেতা মো. জালাল শাহকে গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে পাঠানো হবে।