তৈলারদ্বীপ সেতুর নিচে সাঙ্গু নদীতে মিলল সৈয়দের লাশ


Csp Admin প্রকাশের সময় : মে ৪, ২০২৫, ৬:১২ অপরাহ্ন / ২৬
তৈলারদ্বীপ সেতুর নিচে সাঙ্গু নদীতে মিলল সৈয়দের লাশ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার তৈলারদ্বীপ সেতুর নিচে সাঙ্গু নদী থেকে আবু সৈয়দ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার (৪ মে) সকালে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পৌছে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। এর আগে গতকাল শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন আবু সৈয়দ।

সে একই উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড তেচ্ছিপাড়া এলাকার মৃত জামাল আহমদের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার বিকেলে আবু সৈয়দ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

পরদিন রবিবার সকাল ১০টার দিকে স্থানীয়রা সাঙ্গু নদীর তৈলারদ্বীপ সেতুর নিচে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশের সহায়তায় নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম। তিনি এটি অপমৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে ঘটনাটি তদন্ত করা হবে জানান ওসি।