প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন চসিক মেয়র শাহাদাত


Csp Admin প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৫, ৫:৪০ অপরাহ্ন / ৪৫
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন চসিক মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি মন্ত্রিপরিষদ সচিব বরাবর পাঠানো হয়েছে। চিঠিতে ডা. শাহাদাতকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দেওয়ার অনুরোধ জানানো হয়।

২০২১ সালের চসিক নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম বিজয়ী হন। তবে কারচুপির অভিযোগে বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন মামলা করেন।

আদালতের রায়ে নির্বাচন বাতিল করে তাকে বৈধ মেয়র ঘোষণা করা হয়। পরে ৫ নভেম্বর ২০২১ তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে চসিকের ইতিহাসে মাহমুদুল ইসলাম চৌধুরী, মীর নাছির উদ্দিন, এবি এম মহিউদ্দিন চৌধুরী ও রেজাউল করিম চৌধুরী প্রতিমন্ত্রীর মর্যাদা পান।

এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন বিএনপির মেয়র ডা. শাহাদাত হোসেন।