আধুনগরে দু`বসতঘরে আগুন, ক্ষতিগ্রস্থদের পাশে আর্থিক সহায়তা


Csp Admin প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৫, ৭:০৮ অপরাহ্ন / ৪৮
আধুনগরে দু`বসতঘরে আগুন, ক্ষতিগ্রস্থদের পাশে আর্থিক সহায়তা




রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর সুফি মিয়াজী পাড়ায় আগুন লেগে দু`বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

 

১৬মার্চ ভোরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।

 

ক্ষতিগ্রস্থদের নাম সেলিম ও আবদুর রহমান।

ঘটনার দিন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন, আধুনগর ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মাওলানা আবদুল কাদের ও সাবেক মেম্বার ডাঃ হায়াত মাহমুদ খাঁন।

আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন জানান, রোববার ভোরে আধুনগর সুফি মিয়াজী পাড়ায় আগুন লেগে দু`বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারকে নিজস্থ তহবিল থেকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হয়েছে।