হাটহাজারীতে ৪ মাদকসেবিকে জেল জরিমানা


Csp Admin প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৫, ৫:১৩ অপরাহ্ন / ৪৬
হাটহাজারীতে ৪ মাদকসেবিকে জেল জরিমানা

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার আব্বাসিয়ার পুল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৪ মাদকসেবিকে জেল ও জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

গোপন তথ্যের ভিক্তিতে আজ মঙ্গলবার (১১ মার্চ) পরিচালিত অভিযানের সময় চারজনকে মাদকাসক্ত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২৫ গ্রাম মাদকদ্রব্য (গাজা) উদ্ধার করে ভ্রাম্যমান আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন, পৌরসভার কড়িয়ার দিঘীর পাড় এলাকার উকিল বাড়ির মো. নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (২৫), পৌরসভার চন্দ্রপুর গ্রামের রবি বনিকের ছেলে রাখাল বনিক (৩১), পৌরসভার আদর্শ গ্রামের মো. শামসুল আলমের ছেলে আব্দুল আজিজ (৩৪) ও সিলেট জেলার জাফলংয়ের রোহিঙ্গাহাট এলাকার মৃত আবদুল লতিফের ছেলে মো. জহিরুল ইসলাম (৩৭)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হাটহাজারীর (সার্কেল) পরিদর্শক এস এম আলম খাঁনের সহযোগিতায় ভ্রাম্যমান আদালতের নের্তৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফর নাহার শারমিন।

তিনি জানান, হাটহাজারী পৌরসভার আব্বাসিয়ারপুল নামক স্থানে মাদক সেবনের সময় চারজনকে হাতেনাতে আটকের পর প্রত্যেককে তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে দুইশত টাকা করে জরিমানা করা হয়।