বাকলিয়ায় গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু


Csp Admin প্রকাশের সময় : জুন ২৮, ২০২৪, ৪:২২ অপরাহ্ন / ৮৭
বাকলিয়ায় গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নগরের বাকলিয়ার রাজাখালী এলাকায় রাস্তা পার হওয়ার সময় এক গাড়ির ধাক্কায় মুস্তাকিন (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ জুন) এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুস্তাকিন কর্ণফুলীর মইজ্জারটেকের শিকলবাহা এলাকার দুকুল হাজীর বাড়ির নূর মোহাম্মদের ছেলে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন বলেন, সকালে রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় ওই যুবক আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে (চমেক)নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সিএসপি/বিআরসি