করোনা পজিটিভ অর্থমন্ত্রীর


Csp Admin প্রকাশের সময় : মে ১৫, ২০২৪, ৪:১৪ অপরাহ্ন / ৬৮
করোনা পজিটিভ অর্থমন্ত্রীর

সিএসপি ডেস্ক:

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি করোনা আক্রান্ত হওয়ায় সচিবালয়ে আসছেন না। তবে ডিজিটাল মাধ্যমে তিনি বিভিন্ন প্রোগ্রামে যুক্ত হচ্ছেন।

বুধবার (১৫ মে) দুপুরে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান এ কথা জানান।

সচিব মো. মাহমুদুল হোসাইন খান বলেন, সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। তবে তার করোনা পজিটিভের কারণে তিনি বৈঠকে উপস্থিত হননি। অর্থমন্ত্রী জুমে যুক্ত হয়ে বৈঠকের সভাপতিত্ব করেন।

সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত হলেও অর্থমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়নি। তাকে দেখলে সুস্থ ও স্বাভাবিকই লাগছে। তিনি ভালোই আছেন। কিন্তু করোনা পজিটিভ হওয়ার কারণে তিনি সচিবালয়ে আসছেন না।

সিএসপি/বিআরসি