কাপ্তাইয়ে হাঁসের খামারে ধরা পড়ল ১৪ ফুট লম্বা অজগর


Csp Admin প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৪, ৩:১১ অপরাহ্ন / ৭০
কাপ্তাইয়ে হাঁসের খামারে ধরা পড়ল ১৪ ফুট লম্বা অজগর




কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই উপজেলা সদরে প্রকৌশলী মো. ইসমাইল হোসেনের হাঁসের খামারে ধরা পড়ল ১৪ ফুট লম্বা গোলবাহার অজগর সাপ।

অজগরটির ওজন প্রায় ১৫ কেজি বলে জানান কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান।

মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় স্থানীয়দের সহায়তায় অজগরটিকে ধরা হয় বলে জানান প্রকৌশলী ইসমাইল হোসেন।

তিনি আরও জানান, অজগর সাপটি আমার খামারের ৩-৪ টি হাঁস মেরে ফেলে। হঠাৎ শব্দ শোনার পর, আমরা রাত ৩টা হতে অজগরটিকে ধরার চেষ্টা করি। অবশেষে মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় অজগরটিকে ধরতে সক্ষম হই। সাপটিকে কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

একইদিন সকাল ১১টায় ধৃত অজগরটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেন কাপ্তাই বন বিভাগের কর্মীরা।

এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার আবু সুফিয়ান, রাইং‌খিয়ংমুখ বন শুল্ক পরীক্ষণ ফাঁড়ির স্টেশন কর্মকর্তা মো. মহিউদ্দিন চৌধুরী, কাপ্তাই উপজেলা পিআইও রুহুল আমিনসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিএসপি/বিআরসি