সাতকানিয়ার যুবলীগ নেতা মহসিন কোতোয়ালিতে ধরা


Csp Admin প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন / ৬৮
সাতকানিয়ার যুবলীগ নেতা মহসিন কোতোয়ালিতে ধরা




চট্টগ্রামের সাতকানিয়া থানা যুবলীগের সহ-সভাপতি মো.মহসিন (৪২)কে নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পু্লিশ।

গোপন সোর্সের খবরে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর গতকাল মধ্যরাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় টিম কোতোয়ালি।

গ্রেপ্তার মহসিন উপজেলার খাগরিয়া ইউনিয়নস্থ ৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২ নং খাগরিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহসিনের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানা ছাড়াও সাতকানিয়া থানায় সহিংসতার একাধিক মামলা রয়েছে।

সহিংসতার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।