রাউজানে নদীর পাড়ে মিলল যুবকের মরদেহ


Csp Admin প্রকাশের সময় : জুন ২৫, ২০২৫, ৩:০০ অপরাহ্ন / ৩৩
রাউজানে নদীর পাড়ে মিলল যুবকের মরদেহ

চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের যুগী পাড়াস্থ কর্ণফুলী নদীর বোট ঘাটা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (২৫ জুন) সাড়ে ৯টার দিকে নদীর পাড়ে বালু দিয়ে মস্তক এবং গাছের পাতা দিয়ে শরীর ঢাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে।

নিহত যুবকের নাম রুপন নাথ (৩৭)। তিনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ পশ্চিন নাথ পাড়ার ননী গোপাল নাথের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, সকালে একটি গাছের নিচে কয়েকটি গাছের টুকরোর পাশে লাশটির মস্তক বালুর নিচে, শরীর পাতা দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি হেফাজতে নেন এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত চলমান।

ভিকটিম রুপন নাথ মানসিক বিকারগস্ত ছিলেন বলে দাবি স্থানীয়দের। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছেন তারা।

এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, লাশ পাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে সঠিক তথ্য নিয়ে বিস্তারিত পরে জানানো হবে বললেন ওসি।