চান্দগাঁওয়ে সাজা পরোয়ানাভুক্ত স্বামী-স্ত্রী গ্রেপ্তার


Csp Admin প্রকাশের সময় : মে ২০, ২০২৫, ৪:২৮ অপরাহ্ন / ২২
চান্দগাঁওয়ে সাজা পরোয়ানাভুক্ত স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন আতুরার দোকান এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে সাজা পরোয়ানাভুক্ত স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন–মৃত নাবালক মিয়ার ছেলে মো. ইসকান্দার (৬৫) ও তার স্ত্রী খুরশিদা বেগম (৫৫)। তারা দুজনই সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, মঙ্গলবার (২০ মে) তাদের অবস্থান নিশ্চিত হয়ে চান্দগাঁও থানা পুলিশের বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে জানান ওসি।