
নকআউট পর্বের প্রথম ম্যাচে নাটকীয় এক জয়ে বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় লিখেছে সহ-আয়োজক কানাডা।
দীর্ঘ সময় গোলের দেখা না মিললেও যোগ করা সময়ের প্রথম মিনিটে স্টিভেন ইউস্টাকিওর করা একমাত্র গোলেই দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারিয়েছে তারা।
এই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করল কানাডা।
শুরু থেকেই ম্যাচটি ছিল দুই ভিন্ন ধরনের ফুটবলের লড়াই। বলের দখলে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা, কিন্তু আক্রমণে ছিল কানাডার আধিপত্য। প্রতিপক্ষের রক্ষণে একের পর এক চাপ তৈরি করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকদের একটি।
প্রথমার্ধের শেষ দিকে গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল কানাডা। ৪৪তম মিনিটে ময়জে বোমবিতোর হেড প্রায় জালে জড়িয়েই যাচ্ছিল।
তবে গোললাইন থেকে বল ফিরিয়ে দিয়ে নিশ্চিত গোল ঠেকান অব্রে মদিবা। ফলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ম্যাচের গতি আরও বাড়ে। ৬৫তম মিনিটে জোনাথন ডেভিডের জোরালো শট দুর্দান্ত দক্ষতায় পা দিয়ে ঠেকিয়ে দেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক উইলিয়ামস।
কিছুক্ষণ পর আরেকটি আক্রমণে কানাডাকে হতাশ করেন এমবোকাজি, বল ক্লিয়ার করে সম্ভাব্য বিপদ কাটিয়ে দেন তিনি।
সময় যত গড়াচ্ছিল, ততই মনে হচ্ছিল ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াবে। কিন্তু অপেক্ষা ছিল আরও বড় নাটকের।
নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর যোগ করা সময়ের প্রথম মিনিটেই আসে সেই মাহেন্দ্রক্ষণ। ৯০+১ মিনিটে স্টিভেন ইউস্টাকিও গোল করে কানাডাকে কাঙ্ক্ষিত লিড এনে দেন।
শেষ পর্যন্ত সেই এক গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বকাপের সহ-আয়োজকরা।
এই ঐতিহাসিক জয়ের সুবাদে প্রথম দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করার পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার নকআউটের এই ধাপ পেরোনোর কৃতিত্বও অর্জন করল কানাডা।
এখন কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে নেদারল্যান্ডস ও মরক্কোর মধ্যকার ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে কানাডা।






















আপনার মতামত লিখুন :