রাউজানে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু


Csp Admin প্রকাশের সময় : মে ১৯, ২০২৪, ৩:১১ অপরাহ্ন / ৯৩
রাউজানে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু

রাউজান প্রতিনিধি:

রাউজানের পূর্বগুজরা ইউনিয়নে বজ্রপাতে এক কৃষকের দুটি গরুর মৃত্যু হয়েছে।

রোববার (১৯ মে) ১১টার দিকে  ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর গুজরা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বিলে এ ঘটনা ঘটে।

গরু দুটির বর্তমান বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা।

ক্ষতিগ্রস্ত কৃষক শামসুল আলম বলেন, সকালে আমার বসতঘরের ২শত ফুট দূরত্বে গরু দুটিকে ঘাস খাওয়ানোর জন্য খুঁটির সাথে লম্বা দঁড়ি দিয়ে বেধে আসি। বজ্রপাত শুরু হলে ঘর গরু দুটি আনতে বের হই। কিন্তু বজ্রপাত বেশি হওয়ায় পুনরায় ঘরে চলে যায়। পরে স্কুলের শিক্ষক ফোন করে গরু দুটি মারা যাওয়ার খবর জানালে আকাশ ভেঙে মাথায় পড়েছে মনে হয়েছে।

রাউজান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. জয়িতা বসু বলেন, বজ্রপাতে দুটি গাভী মৃত্যুর সংবাদ পেয়েছি। বৃষ্টি বা বজ্রপাতের সময় গরু খোলা মাঠে না রাখার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে তীব্র তাপদাহে খামারিদের গরুগুলো নিদিষ্ট তাপমাত্রায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

সিএসপি/বিআরসি