নাভালনির শেষকৃত্যে হাজারো রাশিয়ানদের ভিড়


Csp Admin প্রকাশের সময় : মার্চ ২, ২০২৪, ৩:৫৩ অপরাহ্ন / ২৫৭
নাভালনির শেষকৃত্যে হাজারো রাশিয়ানদের ভিড়

সম্প্রতি কারাগারে মৃত্যু হওয়া রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে জড়ো হন হাজার হাজার রাশিয়ান। এসময়  তারা নাভালনির পক্ষে নানা ধরনের স্লোগান দেন । এদিকে পুতিনের অন্যতম সমালোচক নাভলনির মৃত্যুর কারণ নিয়ে রয়েছে নানা অভিযোগ। পশ্চিমাদেশগুলো থেকে দাবি করা হয় তাকে হত্যা করেছে পুতিন প্রশাসন। পরিবারের কাছে লাশ হস্তান্তরেও করা হয় গড়িমসি। নাভালনির পরিবারের পক্ষ থেকেও পুতিন সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।

তবে রাশিয়ার সরকার জানিয়েছে, কারাগারে স্বাভাবিক মৃত্যু হয়েছে নাভালনির।

রাশিয়ার একটি আদালত নাভালনিকে ১৯ বছরের কারাদণ্ড দিয়েছিলেন। বলা হয়, কারাগারে হাঁটাহাঁটির সময়ে নাভালনি অসুস্থ বোধ করেন এবং এক পর্যায়ে অজ্ঞান হয়ে যান। এসময় অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম চলে আসে। ঘটনার পরপরই চিকিৎসকরা তার মৃত্যুর কথা জানান।

সিএসপি/বিআরসি