
চট্টগ্রামের আঞ্চলিক গানের জাদুকর সৈয়দ মহিউদ্দিনের আজ প্রথম মৃত্যুবার্ষিকী। আঞ্চলিক গানের খ্যাতিমান এ সংগীত সাধক মহি আল ভান্ডারী নামেও পরিচিত ছিলেন।
তাঁর লেখায় চট্টগ্রামের মানুষ, প্রকৃতি, সংস্কৃতি, প্রান্তিক জনগোষ্ঠীর জীবন উঠে এসেছিল অনন্য ঢঙে। চট্টগ্রামের আঞ্চলিক গানকে জনপ্রিয় করতে বড় ভূমিকা রেখেছেন এ গীতিকার।
গত বছরের ৭ এপ্রিল সকাল ১০টায় সৈয়দ মহিউদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। আজ সোমবার (৭ এপ্রিল) তার প্রথম মৃত্যুবার্ষিকী। শোক, শূন্যতার একটি বছর।
জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরেই নানা জটিলতায় ভুগছিলেন।গেল বছরের ১৩ মার্চ স্ট্রোক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর তিনবার স্ট্রোক করেন।
এর আগে ২০১৫ সালের ৪ ডিসেম্বর চট্টগ্রামের ডিসি হিলে এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সেদিন তিনি ক্রেস্ট ও সনদ নিয়ে মঞ্চ থেকে নামার সময় পা পিছলে পড়ে যান। সেই সময় বাম হাত ও বাম পা ভেঙে যায়।
সৈয়দ মহিউদ্দিন আশির দশকের প্রথম দিকে বাংলাদেশ বেতার চট্টগাম কেন্দ্রে আধুনিক গানের গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন।
আশির দশকে তার লেখা ও সুর করা ‘অ জেডা ফইরার বাপ’ গানে কণ্ঠ দেন আঞ্চলিক গানের খ্যাতিমান শিল্পী শ্যাম সুন্দর বৈষ্ণব। এটি বিটিভিতে প্রচারিত হওয়ার পরপরই তুমুল শ্রোতাপ্রিয়তা লাভ করে।






















আপনার মতামত লিখুন :