পাওনা টাকা আদায়ে এস আলমের বাসভবনের সামনে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান


Csp Admin প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৪, ৪:৪০ অপরাহ্ন / ৭০
পাওনা টাকা আদায়ে এস আলমের বাসভবনের সামনে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান

সি.এস.পি. ডেস্ক: চট্রগ্রামে খেলাপি ঋণ আদায়ে এবার বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে যাওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ওরফে মাসুদের চট্টগ্রামের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির কর্মকর্তারা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের সুগন্ধা আবাসিক এলাকার ওই বাসভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চল ও নগরের ১১টি শাখার শতাধিক কর্মকর্তা।
জানা গেছে, বাংলাদেশে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিনিয়োগ প্রায় ৬৫ হাজার কোটি টাকা। এরমধ্যে এস আলম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে বিনিয়োগ ৪৫ হাজার কোটি টাকা। যেখানে শুধু চট্টগ্রাম অঞ্চলেই বিনিয়োগ ৩৫ হাজার কোটি টাকা।