বায়েজিদে বাথরুমে পাওয়া গেল যুবকের অর্ধগলিত মরদেহ


Csp Admin প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২৪, ৫:২২ অপরাহ্ন / ৮০
বায়েজিদে বাথরুমে পাওয়া গেল যুবকের অর্ধগলিত মরদেহ

নিজস্ব প্রতিবেদক:

নগরের বায়েজিদ বোস্তামীতে একটি ফ্ল্যাট থেকে মো. জুনায়েদ হোসেন সিজার (২১) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) রাতে হাজিরপুল এলাকায়  ডা. রফিকের মালিকানাধীন একটি ভবনের চতুর্থ তলার এক বাসার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জুনায়েদ হোসেন মীরসরাইয়ের ওসমানপুর গ্রামের আবু জাফরের ছেলে। তিনি পটিয়া মাদরাসার হিফজ বিভাগের সাবেক শিক্ষার্থী।

পুলিশ জানায়, বাসাটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। সেখানে যারা ভাড়া থাকেন, তারা সবাই পলাতক। ধারণা করা হচ্ছে, যুবককে খুন করে তারা পালিয়ে গেছেন। তবে কীভাবে খুন করা হয়েছে সেটি নিশ্চিত হতে পারেনি পুলিশ।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা সিএসপি নিউজকে বলেন, ফ্ল্যাটের বাথরুম থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়েছে। কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। তবে স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা সেটা ময়নাতদন্ত করলে জানা যাবে। এর আগে বলা যাচ্ছে না।

সিএসপি/বিআরসি