পাহাড়তলী থেকে ৮ মামলার আসামি ডাকাতদলের সর্দার গিয়াস গ্রেপ্তার


Csp Admin প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৪, ১:২১ অপরাহ্ন / ৯৯
পাহাড়তলী থেকে ৮ মামলার আসামি ডাকাতদলের সর্দার গিয়াস গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

নগরের পাহাড়তলীর সরাইপাড়া থেকে আট মামলার পলাতক আসামি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গিয়াস উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার গিয়াসউদ্দীন ফেনীর দাগনভূঞা থানার জয়লস্কর এলাকার মৃত আব্দুল মালেক ওরফে কালু মিয়ার ছেলে।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গিয়াস উদ্দিনকে সরাইপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানা যায়। তার বিরুদ্ধে ফেনীর বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, হত্যা চেষ্টা এবং সরকারি সম্পতির ক্ষতিসাধনসহ আটটি মামলা রয়েছে।

সিএসপি/বিআরসি