বাঁশখালীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেল গাড়ির গ্যারেজের মালামাল


Csp Admin প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৪, ১:১৭ অপরাহ্ন / ৬৩
বাঁশখালীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেল গাড়ির গ্যারেজের মালামাল

বাঁশখালী প্রতিনিধিঃ

বাঁশখালীর বাহারচড়া ইউনিয়নে আগুনে পাঁচটি গাড়ির গ্যারেজের মালামাল পুড়ে গেছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টায় ওই ইউনিয়নের মোশাররফ আলী মিয়া বাজারের পশ্চিমকুল এলাকায় বেলালের গাড়ির গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাহারচড়া পুলিশ ফাঁড়ি এসআই তানভীর সিএসপি নিউজকে বলেন, সকালে গ্যারেজে কাজ করার সময় ওয়ারিংয়ের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

বাঁশখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি গ্যারেজের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেলেও বাকী চারটির আংশিক ক্ষতি হয়েছে বলে জানান। এতে প্রায় ১২ লক্ষাধিক টাকার মতো ক্ষতি হয়েছে।

সিএসপি/বিআরসি